কচুয়ায় মাটিবাহী ট্রাকে রাস্তা বেহাল, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২১ | ৮:৪৫
Link Copied Successfully!

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ফসিল জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন স্থানীয় এক প্রভাবশালী মো.মহসিন বেপারী। প্রতিদিন ট্রাকে করে সে মাটি বহন করে বিক্রি করা হচ্ছে ইটভাটা ও বসতবাড়ির মালিকদের কাছে। তবে ফসলী জমি থেকে মাটি বহনের জন্য যে সড়ক ব্যবহার করা হচ্ছে, সেটা এখন বেহাল। ভারী জিনিস বহন করায় কাঁচা সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। ট্রাকের চাকার চাপায় রাস্তায় নালার মতো তৈরি হয়েছে। ধুলা জমে থাকায় পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীদের।

স্থানীয়রা জানান, কাদলা গ্রামের পূর্বপাড়া রুহুলা আমিন বেপারী ছেলে মো.মহাসিন মিয়া ২০থেকে ২৫টি টলি ট্রাক দিয়ে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ফসিল জমি থেকে মাটি কাটছেন। কাঁচা রাস্তার বড় গর্ত ও খানাখন্দ হওয়ায় ধুলায় এ পথে চলা দুষ্কর। অতিষ্ঠ এলাকার লোকজন।

সোমবার সকালে দরবেশগঞ্জ এলাকায় গিয়ে উচ্চ বিদ্যালয়ের পাশের কাঁচা রাস্তা দিয়ে মাটিভর্তি ট্রাক, লড়ি চলাচল করতে দেখা যায়। এসব মাটি নেওয়া হয় কাদলা ইউনিয়নের বিভিন্ন স্থানে। সেখানে খননযন্ত্র চালাতে দেখা যায় কয়েক ব্যক্তিকে। তারা জানান, খননযন্ত্রের মালিক মহসিন। তিনি একমাস ধরে মাটি কাটার কাজ করছেন। মাটির ধরন ও দূরত্ব বুঝে দাম নির্ধারিত হয়। প্রতিদিন হাইস্কুলের পাশের রাস্তা দিয়ে প্রায় ২৫টি ট্রাক মাটি বিভিন্ন স্থানে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ইউপি সদস্য আলাউদ্দিন বলেন,অবৈধভাবে টলি ট্রাক দিয়ে মাটি নিয়ে গ্রামীণ জনপদের পাকা ও কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতিসাধন করছে বিষয়টি আমি কয়েক বার বাঁধা দিয়েছি। তারা কোনো বাঁধা মানেননি।
কচুয়া সহকারী কমিশনার (ভূমি) একিমিত্র চাকমা বলেন,দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ফসিল জমি থেকে মাটি কেটে নেওয়ার বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা