IFA সচিব জানিয়ে দিলেন, অক্টোবরের আগে শুরু হচ্ছে না ঘরোয়া লিগ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ২৯, ২০২০ | ১২:৪৪
Link Copied Successfully!

একদিকে স্বাস্থ‌্যবিধি, অন‌্যদিকে সরকারের সঙ্গে আলোচনা করে এগোতে চায় আইএফএ। তবে ঘরোয়া লিগ অক্টোবরের আগে যে শুরু করা সম্ভব নয়, তা স্পষ্ট জানিয়ে দিলেন আইএফএ (IFA) সচিব জয়দীপ মুখোপাধ‌্যায়। পঞ্চম পর্যায়ের লকডাউন হওয়ার সম্ভাবনা প্রবল। তবু বিধিনিষেধের ক্ষেত্রে অনেক ছাড়পত্র পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই ১ জুন থেকে আইএফএ অফিস খুলে দেওয়ার কথা ভাবছেন রাজ‌্য ফুটবল সংস্থার কর্তারা। সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলছিলেন, ‘‘আমি বলেছি, বিধিনিষেধ যদি শিথিল করা হয়, তাহলে ১ জুন থেকে আইএফএ অফিস খুলে দেওয়া হোক। তবে যাঁরা আইএফএতে আসবেন, তাঁদের প্রত্যেককে স‌্যানিটাইজ করা হবে।’’

সচিব জয়দীপ অবশ‌্য ঠিক করেছেন, আইএফএ অফিস খোলা হলেই শহরের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গড়বেন। সেই কমিটির পরামর্শ অনুযায়ী তাঁরা চলতে চান। ‘‘স্বাস্থ‌্যবিধি মেনে আমাদের চলতেই হবে। তাই ডাক্তারদের নিয়ে একটা কমিটি গড়া হচ্ছে। তাঁরা যা পরামর্শ দেবেন, সেই অনুযায়ী আমরা চলব। তাছাড়া সরকারের সঙ্গে আমরা সব সময় যোগাযোগ রাখব। তারা যেভাবে বলবে, সেইভাবেই আইএফএ চলবে,’’ বলেন জয়দীপ। অক্টোবরের আগে লিগ শুরু করা যে সম্ভব নয়, তা জানিয়ে দিলেন আইএফএ সচিব। সেই সময় আই লিগ, আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

তাহলে কীভাবে লিগ চলা সম্ভব? জবাবে জয়দীপ বললেন, ‘‘আমরা ক্লাবগুলোর সঙ্গে বসেই কথা বলে ক্রীড়াসূচি তৈরি করব। মাঠ নিয়ে কোনও সমস‌্যা হবে না। তবে এটুকু বলতে পারি লিগ চালু করার ব‌্যাপারে আমরা সক্রিয় ভূমিকা নেব।’’ তবে লিগ শুরুর আগে আইএফএ চাইছে ট্রেডস কাপ বা আইএফএ শিল্ডের মতো একটা নকআউট টুর্নামেন্ট করতে। যাতে লিগ শুরু আগে উদ্ভূত সমস‌্যার সমাধান করা সম্ভব হয়। ‘‘আমাদের ইচ্ছে আছে লিগ শুরুর আগে একটা নকআউট টুর্নামেন্ট করা। উদ্দেশ‌্য আর কিছু নয়, লিগ শুরু আগে বড় কোনও সমস‌্যার সামনে আমরা পড়ব কিনা তা খতিয়ে দেখে নেওয়া। তাহলে লিগ শুরু করার পর বড় কোনও সমস‌্যার সামনে আমাদের পড়তে হবে না।’’ জানিয়ে দিলেন আইএফএ সচিব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা