এফএ কাপ ফাইনালের দিনক্ষণ এবার করোনাতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে ফুটবল

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ মে ২৯, ২০২০ | ১২:৩২
Link Copied Successfully!

করোনা মহামারীর প্রকোপের মধ্যেই স্তব্ধ হওয়া ক্রীড়াবিশ্ব ফের ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ১৬ মে ফিরেছে বুন্দেশলিগা। আগামী ১৭ জুন ফিরতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ১৯ জুন ফিরবে সিরি এ। এবার সেই প্রত্যাবর্তনের তালিকায় যোগ হল‌ ইংলিশ ফুটবলের ঐতিহাসিক টুর্নামেন্ট এফএ কাপ।

শুক্রবার অলনাইল‌ বৈঠকের পর এফএ কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ১ আগস্ট হবে এফএ কাপ ফাইনাল। বিশ্বজুড়ে করোনা থাবা বসানোয় শেষ ষোলোর পরই স্থগিত হয়ে গিয়েছিল এফএ কাপ। তারপর কবে ফের মাঠে বল গড়াবে, তা নিয়ে বিস্তর জল্পনা চলেছে। অবশেষে এদিন ঠিক করা হয়, কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে ২৭ ও ২৮ জুন। সেমিফাইনাল হবে ১৮ ও ১৯ জুলাই। যদিও এখনও পর্যন্ত ঘোষিত ম্যাচগুলি কোন স্টেডিয়ামে হবে, তা চূড়ান্ত হয়নি। এফএ কাপের সেমিফাইনাল ও ফাইনাল সাধারণত ওয়েম্বলিতেই হয়ে থাকে।

এবারের এফএ কাপে এখনও চেল‌সি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ম্যাঞ্চেস্টার সিটির মতো হেভিওয়েট ক্লাবগুলি টিকে রয়েছে। তাই করোনা আবহে নতুন করে মাঠে বল গড়ালে এই দলগুলি কেমন পারফর্ম করে, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। এফএ-র চিফ এক্সিকিউটিভ মার্ক বুলিংহাম বলেন, “এফ এ কাপ আবার শুরু করতে পারায় ভাল লাগছে। গত দেড়শো বছর ধরে ইংলিশ ফুটবলে একটি বড় জায়গা রয়েছে এই টুর্নামেন্টের। তাই নতুন করে এর দিনক্ষণ ঠিক করতে পেরে আমরা সন্তুষ্ট। তবে এক্ষেত্রে সাহায্য করেছে প্রিমিয়ার লিগ এক্সিকিউটিভ এবং ইংলিশ ক্লাবগুলো।” তিনি আরও বলেন, এটা খুবই কঠিন সময়। তার মধ্যেও যে একটা ইতিবাচক পদক্ষেপ করা গিয়েছে, সেটাই ভাল। ফুটবলারদের সমস্ত সুরক্ষা সুনিশ্চিত করেই দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং সমর্থকদের সুস্থতার দিকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব