এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর ‘অক্টোবর-নভেম্বরেই’

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ মে ২৯, ২০২০ | ১২:২১
Link Copied Successfully!

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর অক্টোবর-নভেম্বরেই, আইসিসির প্রতিনিধির সঙ্গে কথা বলে মিলেছে এমন তথ্য। বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় আসবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বরের পরও বিদেশিদের ভ্রমণে থাকছে সতর্কতা। আবার ওই সময়টায় আইপিএল করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

চলতি বছরের মেগা ইভেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় ১৬টি দেশের আয়োজনে প্রশ্ন চিহ্ন বসিয়েছে করোনা।

গণমাধ্যমে বিশ্বকাপ পেছানোর খবর রটলেও আইসিসির এক প্রতিনিধি জানিয়েছেন, অক্টোবর-নভেম্বরেই হবে টুর্নামেন্ট। বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভা। সদস্য দেশগুলোর সভাপতিরা যুক্ত হবেন ভিডিও কানেকটিভিটিতে।এতে টি-টোয়েন্টির ডেট ফয়সালা করার পাশাপাশি অন্যতম এজেন্ডা আইসিসির আসন্ন নির্বাচন।
৭ শহরে ষোল দলের ৪৫ ম্যাচ। নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে, করোনার বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়া সরকার মধ্য সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগেই। এরপর যারা যাবেন তাদেরও দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্ব আয়োজন নিয়ে প্রশ্ন থেকেই যায়।

বিজ্ঞাপন

জট পাকাতে পারে বিলিয়ন ডলারের টুর্নামেন্ট আইপিএল। মার্চের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও করোনায় স্হগিত হয়ে যায়। গুঞ্জন আছে, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে সেই সময়ে আইপিএল আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে যাই হোক টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হবে আইসিসির।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা