
আইপিএলে ৩ কোটি রুপিতে কলকাতায় সাকিব
Link Copied Successfully!


আইপিএলের মিনি টুর্নামেন্টে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রূপিতে কিনে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। আর এর মাধ্যমে ফের কলকাতার জার্সিতে দেখা যাবে সাকিবকে।
আইসিসির নিষেধাজ্ঞায় পরার আগে কলকাতা ছেড়ে সানরাইর্জাস হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব। এরপর তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিলামে ফের কলকাতাই সাকিবকে কিনে নিল।
আইপিএলের এবারের নিলামে সাকিবের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ২ কোটি রূপি। নিলামে সাকিবকে নেওয়ার জন্য প্রথমে আগ্রহ দেখায় কলকাতাই। এরপর সাকিবকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয় কিংস পাঞ্জাব ও কলকাতার মধ্যে। এর ফলে হুহু করে বাড়তে থাকে তার দাম। অবশেষে কলকাতা সাকিবের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা হাঁকালে হাল ছেড়ে দেয় পাঞ্জাব।






























