
কচুয়ায় পৌরসভার কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনের গনসংযোগ


নির্বাচন তফসিল ঘোষনা অনুযায়াী আগামী ১৪ ফেব্রুয়ারি কচুয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাতযত ঘনিয়ে আসছে নির্বাচনীর প্রভাত ততো নিকটে আসছে। কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.মকবুল হোসেন ডালিম প্রতীক নিয়ে এলাকায় গনসংযোগ ও কৌশল বিনিময় করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে কড়ইয়া গ্রামে ৫নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা গনসংযোগ করেন। এসময় ওয়ার্র্ড আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কউন্সিলর প্রার্থী মো.মকবুল হোসেন বলেন, কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ড বাসীর উন্নয়নে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ চাই। আমি কথায় নয়, কর্মে বিশ্বাসী। অত্র ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কাজ আপনাদেরকে সাথে নিয়ে করব। এছাড়াও অহেলিত নারী ও পুরুষের সম্মান ফিরিয়ে দেওয়া পাশাপাশি কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। এজন্য আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই। যাতে করে আগামী নির্বাচনে জয়ী হয়ে আপনাদের সেবা ও এলাকার উন্নয়ন করতে পারি।





























