ক্যারিবীয় কোচ টাইগাদের যে ‘দুর্বলতা’ খুঁজে পেলেন!

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২১ | ১২:১২
Link Copied Successfully!
টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। টাইগাদের দুর্বলতার জায়গা কি হবে? ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসা ক্যারিবীয় হেড কোচ ফিল সিমন্সের কাছে আজ (সোমবার) ছুটে গিয়েছিল এমন প্রশ্ন।
জবাবে সিমন্স বলেন, আমার মনে হয় টেস্টে শুরুর দিকে তাদের কিছুটা ভঙ্গুর দেখাতে পারে। তারা প্রায় এক বছর টেস্ট ক্রিকেট খেলছে না। সেখান থেকে ফিরে শুরুতে কিছুটা ভঙ্গুর হতে পারে। তবে আমি নিশ্চিত তারা সেটা দ্রুতই কাটিয়ে উঠবে।
সাকিব-তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাই দলকে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন, মনে করছেন সিমন্স। তার ভাষায়, তাদের দলে তামিম-সাকিবের মতো বেশ অভিজ্ঞ কয়েকজন আছে। তাদের ভঙ্গুরতা সম্ভবত খুব দীর্ঘায়িত হবে না। যদি সেটা হয়, তবে তো সুযোগ কাজে লাগাতে হবে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলে এসেছে। বাংলাদেশ এক বছর বাইরে। এদিক থেকে ক্যারিবীয়রা এগিয়ে থাকবে কি? সিমন্স অবশ্য এতে বড় কোনো পার্থক্য দেখছেন না।
ক্যারিবীয় কোচের কথা, আমার মনে হয়, যে দলের বিপক্ষেই খেলুক না কেন বাংলাদেশ তাদের ঘরের মাঠে এগিয়ে। তারা হয়তো এক বছর টেস্ট খেলেনি। কিন্তু যখন ঘরের মাঠে খেলছে, অবশ্যই খুব শক্তিশালী।
সিমন্স যোগ করেন, আন্তর্জাতিক ক্রিকেটের ঘাটতি থাকতে পারে। কিন্তু ভালোভাবে অনুশীলনের তো সুযোগ আছে। অনুশীলন করে জড়তা কাটানো যায়, এটা মানসিক ব্যাপার। প্রথম দিনের প্রথম ঘন্টা পেরোনোর পরই সব জড়তা চলে যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা