সুন্দর সমাজ বিনির্মাণে নতুন প্রজন্মকে ঘিরে চিন্তা করতে হবে; মোঃ জিল্লুর রহমান জুয়েল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২১ | ৯:৫৯
Link Copied Successfully!

‘সৃজনের আলোয় বিকশিত হোক মন ও মনন’ এই শ্লোগানকে সামনে রেখে সাহিত্য মঞ্চ ও চাঁদপুর সাহিত্য পরিষদের যৌথ আয়োজনে এবং চাঁদপুর সাহিত্য একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় ‘সমাজ বিনির্মাণে শিল্প-সাহিত্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের জোড়পুকুর পাড়স্থ চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাতের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি কবি আবৃত্তিকার সামীম আহমেদ খানের প্রাণবন্ত সঞ্চালনায় ‘সমাজ বিনির্মাণে শিল্প-সাহিত্যের ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন শিল্পচূড়ার সদস্য সচিব নাট্যকার ও চিত্রশিল্পী মইনুদ্দিন লিটন ভূঁইয়া, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উপদেষ্টা প্রাবন্ধিক ও ছড়াকার পীযূষ কান্তি বড়ুয়া, আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের সাধারণ সম্পাদক রফিক আহমদ মিন্টু।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে পৌরমেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, ব্যক্তি সমাজকে বিনির্মাণ করে। আমরা যেরকম সমাজ দেখতে চাই, সেরকম মানুষ খুঁজি। কিন্তু সেরকম মনস্তাত্ত্বিক মানুষ গড়ে তুলতে হবে। সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তবে যে প্রজন্মটা বড় হয়ে উঠছে তাদেরকে ঘিরে চিন্তা করতে হবে। অথচ আমাদের সমাজে বড়দের নিয়েই বেশি চিন্তা করা হয়। সমাজের দর্পন হলো শিল্প-সাহিত্য, সংস্কৃতি। তাই এর সাথে সংশ্লিষ্টদের ভূমিকা সবচেয়ে বেশি।

তিনি আরো বলেন,  আমার নির্বাচনী ইশতেহারে যে ‘নান্দনিক চাঁদপুর’ গড়ার ঘোষণা দিয়েছি, তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে পৌর এলাকায় বেশকিছু মুক্তমঞ্চ করবো, পুরোনো পাঠাগারটি ভেঙ্গে বহুতল ভবন করবো। যেখানে অধুনিক পাঠাগার, অডিটোরিয়াম, প্রবীণদের জন্যে সুব্যস্থাসহ অনেক কিছু থাকবে। এই অর্থবছরেই আমরা কাজ শুরু করবো।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন আজকে ব্যতিক্রমী একটি আয়োজনে আসতে পেরে ভালো লাগছে। এই সুন্দর আয়োজনটি খোলা কোনো জায়গায় করলে আরো বেশি মানুষ সম্পৃক্ত হতে পারতো। আমাদের নতুন প্রজন্ম অনেক বেশি ফেইসবুক আসক্ত হয়ে পড়ছে। তাদেকে বইমুখী করতে হবে। এজন্যে লেখকদের লিড দিতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিগীষা সাহিত্য ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক লেখক ও সমাজকর্মী মনিরা আক্তার, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক বানিজ্য প্রতিদিন এর সম্পাদক শাহরিয়ার পলাশ, অনুষ্ঠানের আহ্বায়ক ও সাহিত্য পরিষদের সভাপতি কবি তছলিম হোসেন হাওলাদার, সদস্য সচিব ও সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, লেখক ও প্রাবন্ধিক মুহাম্মদ ফরিদ হাসান।

এসময় উপস্থিত ছিলেন শিল্পচুড়ার আহ্বায়ক মাহাবুবুর রহমান সেলিম, চাঁদপুর সাহিত্য পরিষদের কবি ইকবাল পারভেজ, মোখলেসুর রহমান ভুইয়া, কবি ও গল্পকার শাহমুব জুয়েল ও কবি কাজী সাইফ। এছাড়াও কবি ও লেখক সঞ্জয় দেওয়ান, সাহিত্য মঞ্চের সংস্কৃতি সম্পাদক শুভ্ররক্ষিত, কবি শরীফুল্লাহ, নারগিস তন্বী, সাদ্দাম হোসেন, বেলাল হোসাইন, সাদ আল আমিন, সামিয়া আলম, শ্রাবনী সেন, তামিমা মোবাশ্বার, ফারজানা ইসলাম, মুজাহিদুল ইসলাম রণিসহ জেলার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও তরুণ সাহিত্যকর্মী বৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা