সাংবাদিকরা জাতির বিবেক তাদের কাজ হবে অত্যান্ত নিখুঁত এবং বস্তুনিষ্ঠ -যুগ্ম সচিব ড. মোঃ শাহাদাৎ হোসেন

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২১ | ৯:১৮
Link Copied Successfully!

সোমবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীসমাজের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জনসংখ্যা ব্যুরোর পরিচালক ও সেন্সাস উইং যুগ্মসচিব ড. মোহাম্মদ শাহাদাৎ হোসেন। তিনি তার আলোচনায় উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কাজ হবে অত্যান্ত নিখুঁত এবং বস্তুনিষ্ঠ।

 

তাদের কর্মকান্ডে কোন প্রকার ত্রুটি থাকলে পুরো জাতি এলোমেলো হয়ে যাবে। তাই দক্ষতা ও পেশাদারিত্ব সাথে আপনারা কাজ করতে হবে। মনে রাখতে হবে আপনাদের কলমের খোঁচায় চাকুরীজীবিদের কাজে গতি বেড়ে যায়। শুধু চাকুরিজীবিই নয় সমস্ত ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসিম। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জাতি উপকৃত হবে। তিনি আরো বলেন, আগামী অক্টোবর মাসে সারাদেশে পরিসংখ্যান ব্যুারো’র অধিনে জনশুমারি ও গৃহগণনা শুরু হবে। সেই কাজে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা ঐকান্তিক ভাবে প্রয়োজন। কারণ এই শুমারির মাধ্যমে পুরো বাংলাদেশের ভাগ্য পরিবর্তন বা উন্নয়নের পরিমাপ নির্ধারণ করবে। তাই আপনারা সবাই এই বিষয়ের সংশ্লিষ্ট লোকদের প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোগিতা করবেন।

বিজ্ঞাপন

প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চবিদ্যায়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, সহসভাপতি মহিউদ্দীন, আমান উল্যা আমান প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন, পরিসংখ্যান ব্যূারো যুগ্ম পরিচালক এইচ.এম ফিরোজ, জেলা শুমারীর সমন্বয়কারি মো. ওয়াহিদুল ইসলাম, কর্মকর্তা কর্মচারী পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রিয়াজ আহাম্মেদ ফরিদীসহ বিভিন্ন সুশীল সমাজের লোকজন। #

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা