চার পাণ্ডবের তান্ডবে বড় সংগ্রহ টাইগারদের

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২১ | ৪:৩৮
Link Copied Successfully!

টাইগারদের হয়ে অর্ধতকের দেখা পেয়েছেন অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই লিটন দাসকে (০) হারায় বাংলাদেশ। এরপর ব্যক্তিগত ২০ রানে ফিরেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ৩৮ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে আসেন সাকিব। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান গড়েন ৯৩ রানের জুটি। ৬৪ রান করে ফিরেন তামিম। চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে যোগ দেন মুশফিকুর রহীম।

মুশির সঙ্গে ৪৮ রানের জুটি গড়ার পথে সাকিব তুলে নেন ফিফটি। তবে অর্ধশত করার পর বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। রেইমন রেইফারের বলে সাজঘরে ফিরেন তিনি।

বিজ্ঞাপন

শেষ দিকে ঝড় তোলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। দুজনে গড়েন ৭২ রানের জুটি। দুজনই ৬৪ রান করে করেন। ৫৫ বলে ৬৪ রান করে মুশফিক আউট হলেও ৪৩ বলে ৬৪ অপরাজিত থাকেন রিয়াদ।

ক্যারিবীয়দের পক্ষে আলজাবি জোসেফ ও মেইমন রেইফার ‍দুটি উইকেট নিয়েছেন। এছাড়া কাইল মেয়ার্স দখল করেছেন একটি উইকেট।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় করে নিয়েছে তামিমবাহিনী। আজ জিতলে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের কৃতিত্ব অর্জন করবে টাইগাররা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা