প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়েছি- ইঞ্জিনিয়ার মমিনুল হক

Default User
শাখাওয়াত হোসেন শামীম
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২১ | ৮:০৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চুর ধানের শীষের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ও রবিবার দুই দিনব্যাপী পৌরসভার ১০,১১,১২ ও ধেররা জনতা বাজারে ৩ নং ওয়ার্ডে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক।

এ সময় লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেন, আওয়ামীলীগে এখন আমার লীগের অভাব নেই, তাই চিন্তার কোন কারন নেই, আওয়ামীলীগের প্রার্থীর সাথে সব সুবিধাবাদীরা, এবার জগ মার্কা নেই, তাই চিন্তাও নেই। আমরা ২০ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করেছি, প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনে আশ্বাস পেয়েছি, অতএব আপনারা ঘরে বসে থাকবেন না, ভোটের দিন নারী পুরুষের অংশগ্রহন করে ভোট কেন্দ্রে পাহারা দিবেন। আগামি ৩০ তারিখে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

মনে রাখতে হবে এই সরকার শেষ সরকার না, আরো সরকার আসবে। বর্তমান সরকারের ১২ টা বেজে গেছে। আমি আশা করি  সরকার ভোটারদের কেন্দ্রে ফিরাতে সঠিক নির্বাচন করাবে।

উভয় কর্মীসভায় উপজেলা যুবদলের সভাপতি আক্তার হোসেন দুলাল ও হুমায়ন কবির সুমনের  সঞ্চলনায় অতিতের দিক নির্দশনা তুলে ধরেন সাবেক মেয়র ও বর্তমান ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু সুষ্ঠু নির্বাচন হবে বলে ভোটারদের আশ্বাস দিলেন।

কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম এ রহিম, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সিরাজ খান, সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ্, পৌর বিএনপির সভাপতি নাজমূল আলম চৌধুরী, সহ-সভাপতি হেলাল মজুমদার।

বিজ্ঞাপন

এ সময় বিএনপি পন্থি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাসহ বিএনপির তৃনমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা