হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চুর ধানের শীষের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ও রবিবার দুই দিনব্যাপী পৌরসভার ১০,১১,১২ ও ধেররা জনতা বাজারে ৩ নং ওয়ার্ডে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক।
এ সময় লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেন, আওয়ামীলীগে এখন আমার লীগের অভাব নেই, তাই চিন্তার কোন কারন নেই, আওয়ামীলীগের প্রার্থীর সাথে সব সুবিধাবাদীরা, এবার জগ মার্কা নেই, তাই চিন্তাও নেই। আমরা ২০ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করেছি, প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনে আশ্বাস পেয়েছি, অতএব আপনারা ঘরে বসে থাকবেন না, ভোটের দিন নারী পুরুষের অংশগ্রহন করে ভোট কেন্দ্রে পাহারা দিবেন। আগামি ৩০ তারিখে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।
মনে রাখতে হবে এই সরকার শেষ সরকার না, আরো সরকার আসবে। বর্তমান সরকারের ১২ টা বেজে গেছে। আমি আশা করি সরকার ভোটারদের কেন্দ্রে ফিরাতে সঠিক নির্বাচন করাবে।
উভয় কর্মীসভায় উপজেলা যুবদলের সভাপতি আক্তার হোসেন দুলাল ও হুমায়ন কবির সুমনের সঞ্চলনায় অতিতের দিক নির্দশনা তুলে ধরেন সাবেক মেয়র ও বর্তমান ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু সুষ্ঠু নির্বাচন হবে বলে ভোটারদের আশ্বাস দিলেন।
কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম এ রহিম, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সিরাজ খান, সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ্, পৌর বিএনপির সভাপতি নাজমূল আলম চৌধুরী, সহ-সভাপতি হেলাল মজুমদার।
এ সময় বিএনপি পন্থি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাসহ বিএনপির তৃনমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।