
নিষেধাজ্ঞা অমান্য করে হাজীগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুলে চলছে কোচিং


করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করে স্কুলের ক্লাস ও কোচিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাজীগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল। মানা হচ্ছে না সরকারের কোনো নির্দেশনা।
সোমাবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই সরাসরি পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাজীগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল। এতে রয়েছে করোনায় ঝুঁকিও। স্হানীয়রা জানান, শিক্ষার্থী ও শিক্ষকদের মুখে মাস্ক নেই তারপরও চালিয়ে যাচ্ছে পাঠদান কার্যক্রম। এতে রয়ে গেলো করোনায় আক্রান্তের ঝুঁকি।
পাঠদান কার্যক্রম চলাকালীন সময়ে জানতে চাইলে সহকারী শিক্ষক নাইম হোসাইন বিষয়টি স্বীকার করে বলেন, করোনার কারণে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু আমি নিজে ক্লাস রুমে কয়েকজন শিক্ষার্থীকে পড়াচ্ছি। আর মাস্ক আমার পকেটে রয়েছে।


এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আর্কষণ করেন স্হানীয়রা।


























