
কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ড. সেলিম মাহমুদ


বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদের উদ্যোগে চাঁদপুরের কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ প্রায় ৮ হাজার গরীব অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড. সেলিম মাহমুদ।


বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন লিটন, চীন আওয়ামী লীগের সভাপতি তরুন কান্তি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দিনসহ প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























