
হাটিলায় মুজিব বর্ষ উপলক্ষে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ


মজিব জন্মশত বর্ষ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় বিডি লিভারপুল ২-১ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শনিবার টংগীর পাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ওই টুনামের্ন্টে ৮টি দল অংশ গ্রহন করে।



খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদার, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী-যুবলীগ আহবায়ক এ এস এম রাসের মজুমদারের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভুইঞা, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম ভুইঞা, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, কাজী সালাউদ্দিন আবদুল্লাহ ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী আরিফুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম খান টিপুসহ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ সর্বস্তরের নেতাকর্মীরা।
টুনামেন্টে আংশ নেয়া দলগুলো হলো বিডি লিভারপুল স্পনসর ছিলেন মোঃ জহির হোসেন প্রধানিয়া, ম্যানচেস্টার সিটি স্পনসর ছিলৈন মোঃ হামীম হাজী, চেলসি স্পনসর ছিলেন সাখওয়াত হোসেন পাটওয়ারি, বার্সেলোনা স্পনসর ছিলেন মোশারফ হোসেন মানিক, রিয়াল মাদ্রিদ স্পনসর ছিলেন সাখওয়াত হোসেন পাটওয়ারি, জুভেন্টাস স্পনসর ছিলেন মাসুদ পাটওয়ারি, ম্যানচেস্টার ইউনাইটেড স্পনসর ছিলেন নাজমুল হায়দার সুমন ও পি এস জি স্পনসর ছিলেন ইমরান সর্দার।


























