করোনার উৎস সন্ধানে বিশেষজ্ঞ দলকে চীনে প্রবেশে বাধা

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২১ | ১২:৫৯
Link Copied Successfully!
করোনার উত্‍‌স সন্ধানে আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য একদল বিজ্ঞানীকে চীনে পাঠাতে চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রথমে সাফ না করে দিলেও আন্তর্জাতিক সমালোচনার মুখে এক পর্যায়ে তাদের দেশে প্রবেশে অনুমতি দেওয়ার কথা জানায় বেইজিং। তবে চাপের মুখে অনুমতি দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত তাদের ভিসা অনুমোদন দেয়নি চীনা কর্তৃপক্ষ।
ফলে দেশটিতে প্রবেশ করতে পারছে না ডব্লিউএইচও-এর বিশেষজ্ঞ টিম। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্য দ্য গার্ডিয়ান।
মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে চীনের এমন আচরণে হতাশার কথা জানিয়েছেন ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। বিশেষজ্ঞ দলটিকে উহানে প্রবেশের সুযোগ করে দিতে বেইজিং-এর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি জানান, বিশেষজ্ঞ দলের দুই সদস্য উহানের উদ্দেশে দেশ ছাড়ার পর তাদের বলা হয়, চীনা কর্মকর্তারা তাদের দেশটিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেননি।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, আমি চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আবারও পরিষ্কার করেছি যে, এই মিশনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক টিমের জন্য একটি অগ্রাধিকার।
ডব্লিউএইচও প্রধান বলেন, তার সংস্থা যত দ্রুত সম্ভব মিশনটি চালুর জন্য আগ্রহী। বেইজিং-এর পক্ষ থেকেও তাকে আশ্বস্ত করা হয়েছিল যে, দ্রুততম সময়ের মধ্যে তারা বিশেষজ্ঞ দলটির জন্য অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মকাণ্ড বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, এখানে ভিসার একটি সমস্যা রয়েছে। বিশেষজ্ঞ দলটির একজন সদস্য এরইমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। অন্যজন তৃতীয় একটি দেশে ট্রানজিটের অপেক্ষায় রয়েছেন।
সাধারণভাবে এখন পর্যন্ত করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে চীনের উহান শহরকেই বিবেচনা করা হয়। মনে করা হয়, সেখানকার বন্যপ্রাণী বিক্রির একটি বাজার থেকে এ ভাইরাসের সূত্রপাত ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ভাইরাসকে চীনা ভাইরাস হিসেবেও অভিহিত করেছেন। এ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা নিয়ে অস্বস্তি রয়েছে বেইজিং-এর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অনেক দিন ধরেই চীনা কর্তৃপক্ষের কাছে এ তদন্তের অনুমতি চেয়ে এসেছে। তবে প্রথম দিকে অস্বীকৃতি জানিয়ে আসলেও শেষ পর্যন্ত ডব্লিউএইচও-এর সঙ্গে সমঝোতায় পৌঁছায় বেইজিং। এরপরই গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে করোনার উৎপত্তিস্থল নির্ধারণে তদন্তের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা