
তৃতীয়বারের মত বাবা হচ্ছি এটা নিয়ে রোমাঞ্চিত: সাকিব
Link Copied Successfully!

তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, “নতুন সন্তানের খবর আনন্দের। তৃতীয়বার বাবা হচ্ছি এ নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। সবার দোয়া চাই, সুস্থ-স্বাভাবিকভাবে যেন নতুন বাচ্চা পৃথিবীতে আসতে পারে, মা-বাচ্চা দুইজনই যেন সুস্থ থাকতে পারে।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রবিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সাকিব বলেন, “ওয়েস্ট ইন্ডিজ যে দুইটা দল দিয়েছে, আমি মনে করি ওদের বিপক্ষে যদি খুব বেশি ভালো করতে না পারি তাহলে সেটা হতাশাজনক হবে। আমাদের খুবই ভালো করা উচিৎ।”
গত ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলেন সাকিব। টুর্নামেন্টের মাঝপথে তার শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় গত ১৫ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে যান। তবে বিমানে উঠার পর শ্বশুরের মৃত্যুর খবর জানতে পারেন সাকিব।






























