কাউন্সিলর প্রার্থী সাংবাদিক সেন্টুর সংবাদ সম্মেলন

Default User
সিদ্দিকুর রহমান নয়ন
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২০ | ১১:৩৫
Link Copied Successfully!

আসন্ন পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থীতা করছেন সাংবাদিক মোঃ কামরুজ্জামান সেন্টু। এ উপলক্ষে তিনি উপজেলার সকল গণ-মাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় করেন।

২৩ ডিসেম্বর বুধবার বিকেলে প্রার্থীর নিজ বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সহ-সাধারণ ফয়েজ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মঈনুল ইসলাম কাজল, সহ-সভাপতি স্বজল পাল, মোঃ হাবিবুর রহমান ও মোঃ জাকির হোসাইন খান, যুগ্ন সম্পাদক মোঃ আমরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মীর হেলাল,১ সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক আবুল কালাম, ফারুক আহমেদ চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম রতন, জামাল হোসেন, মহিউদ্দীন মাইনু, আবু ইউসুফ লিংকন, রুহুল আমিন তরুন, ছিদ্দিকুর রহমান নয়ন, রকি সাহা, আহসান হাবীব, ইব্রাহীম খলিল পন্ডিত, ইমতিয়াজ ছিদ্দিকী তোহা

সাংবাদিক কামরুজ্জামান সেন্টু তার সূচনা বক্তব্যে বলেন, আমি বিগত নির্বাচনে অংশ গ্রহন করেছি। যার অভিজ্ঞতা ও দীর্ঘদিন থেকে উক্ত ওয়ার্ডের সর্বস্তরের জনগনের সাথে যোগাযোগ এবং তাদের খেদমতে নিয়োজিত রয়েছি। স্থানিয় জনগনের আশ্বাস আর তাদের ভালোবাসা নিয়ে এবং আপনাদের সমর্থন ও সার্বিক সহযোগিতায় আসন্ন পৌর নির্বাচনে অংশ নিতে চেষ্টা করছি।
এবিষয়ে তিনি তার সহকর্মীদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, সহকর্মী হিসেবে কামরুজ্জামান সেন্টু আসন্ন পৌর নির্বাচনে অংশ নেয়ার প্রত্যাশায় আমাদের মুখ উজ্জ্বল করার ইঙ্গিত প্রদান করেছেন।
উপস্থিত গণমাধ্যম কর্মি তাদের নিজ নিজ অবস্থান থেকে সাংবাদিক কামরুজ্জামান সেন্টুকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং প্রার্থীকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা