২৪ ঘণ্টায় আরও ১২ হাজার প্রাণহানি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২০ | ৬:৪৯
Link Copied Successfully!

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর মিছিল অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। আর এই সময়ে নতুন করে ছয় লাখ ৬৫ হাজারের বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিশ্বে করোনাভাইরাসে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৬ লাখ ৭৯ হাজার। শনাক্ত সাত কোটি ৫৯ লাখের বেশি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। শনাক্ত হয়েছে দুই লাখের বেশি রোগী। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি তিন লাখ ২০ হাজারের বেশি।

বিজ্ঞাপন

দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে আটশ মানুষের মৃত্যু হয়েছে জার্মানিতে। ব্রাজিলে মারা গেছে আরও আট শতাধিক। শুক্রবার ভারতে প্রাণহানি হয়েছে সাড়ে তিনশজনের। এতে দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি।

এছাড়া ইতালি, রাশিয়া, মেক্সিকোতেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় শতাধিক করে মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

বিজ্ঞাপন

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রতিষেধক হিসেবে টিকা আবিষ্কার হলেও এই ভাইরাসটি কবে নির্মূল হবে সে সম্পর্কে কেউ বলতে পারছে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা