রাজাকারদের আস্ফালন মেনে নেয়া যায় না- মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২০ | ১২:৩১
Link Copied Successfully!

স্বাধীনতার এত বছর পরেও রাজাকাদের আস্ফালন মেনে নেয়া যায় না বললেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, রাজাকারদের দেশের শত্রু জাতীর শত্রু। আমারা এ দেশে তাদের মেনে নেইনি মেনে নিবনা। আগামী ১৬ ডিসেম্বর সবার সাথে এক সাথে বিজয় দিবসে যেন আনন্দে কাটাতে পারি- সে প্রত্যাশায় সবার দোয়া চাই।

তিনি যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে শিশু রবিউলের শহীদ হবার লোমহর্ষক বর্ণনা দিয়ে বলেন, এদেশ আমাদে কষ্টে অর্জিত দেশ। রক্তঝরা মুক্তিযোদ্ধাদের জীবন দেয়ার দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। আমরা এদেশের মান ধরে রাখবো ইনশাল্লাহ। এ জন্য সকল স্তরের সকলকে কাদে-কাদ মিলিয়ে এগিয়ে নিতে হবে।


হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে ভার্চুয়াল অনলাইনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর- ৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

ইউএনও বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন পরিচালনায় ভার্চুয়াল আলোচনায় বত্তৃতা করেন পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন, ওসি আলমগীর হোসেন রনি, অধ্যক্ষ আবু সাইদ, মৎস্য কর্মকর্তা শামছুল আলম পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমুখ।

সভায় শিক্ষক, সাংস্কৃতিক, সামাজিক ও প্রসাশনিক কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা