রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ৭:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমনগর বাজারের পনশাহী রোডে অবস্থিত রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শরীফ মজুমদার। তিনি কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম মঞ্জুর আহমেদ সেলিমের ছোট ভাই।

​বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অত্র মাদ্রাসার সভাপতি মনোনয়নসহ অ্যাডহক কমিটি অনুমোদিত হয়।

​সভাপতি নির্বাচিত হওয়ার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং তাঁর প্রতি আস্থা ও সহযোগিতার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য , জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী আপার প্রতি।

বিজ্ঞাপন

এছাড়া কৃতজ্ঞতা জানান কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন, শিক্ষা বিষয়ক সমন্বয়ক প্রফেসর ডা. আবদুল ওয়াদুদ মজুমদার, চাঁদপুর জেলা বিএনপির সদস্য এএসএম মনজুর আহমেদ সেলিম এবং কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাসসহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. শরীফ মজুমদার।

এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

​কামিল ও মাস্টার্স উত্তীর্ণ হওয়া নবনির্বাচিত সভাপতি মো. শরীফ মজুমদার বলেন, “দায়িত্বটি যেন সততা, নিষ্ঠা ও ন্যায়-নীতির সঙ্গে পালন করতে পারি, সেজন্য আমি সকলের কাছে দোয়া কামনা করি। আমি যেন সত্যের পথে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এবং মাদ্রাসার শিক্ষা ও সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে পারি—এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম