শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কচুয়া উপজেলার কড়ইয়া সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় কচুয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে আসেন।
পূজামণ্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সাবেক জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এসময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে কুশলাদি এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির,মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁদপুর শাখার অতিরিক্ত পরিচালক মো. মিজানুর রহমান,কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল ঘোষ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফণী ভূষন মজুমদার তাপু,সাধারন সম্পাদক বিকাশ সাহা,উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান,পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারি সেলিম,উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব বিণয় সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।