মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৬ | ১০:৩১
Link Copied Successfully!

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমের পাদাং মেহায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ১৯৯ জন বাংলাদেশি। এ অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছেন চীনা নাগরিক, ৩৯৬ জন।

 

সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মোট ৬৯৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী রয়েছেন বলে জানিয়েছেন কেদাহ ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন।

বিজ্ঞাপন

 

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও চীনা নাগরিক ছাড়াও রয়েছেন পাকিস্তানের ১০ জন, মিয়ানমারের সাতজন, ভারতের পাঁচজন, ঘানার চারজন, নাইজেরিয়ার তিনজন, কেনিয়া ও ইন্দোনেশিয়ার দুজন করে এবং নিউজিল্যান্ড ও সেনেগালের একজন করে নাগরিক।

 

বিজ্ঞাপন

অভিযান চলাকালে কয়েকজন আটক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কেউ কেউ ঝুঁকিপূর্ণ জায়গায় আশ্রয় নেন, এমনকি নির্মাণাধীন ভবনের ছাদেও উঠে যান। এ সময় কিছু আটক ব্যক্তির উসকানিমূলক আচরণে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

 

প্রায় পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত নির্মাণস্থলে অভিযান চালাতে গিয়ে নানা নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জের মুখে পড়েন কর্মকর্তারা। ভারী বৃষ্টির কারণে পিচ্ছিল মেঝে, জমে থাকা পানি ও কাদামাখা পথে চলাচল কঠিন হয়ে পড়ে। পাশাপাশি ভবনের অসম্পূর্ণ কাঠামো, লিফটের গর্ত, উন্মুক্ত রড, ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রী, ভারী যন্ত্রপাতির চলাচল এবং উঁচু স্থানে কাজ করার কারণে দুর্ঘটনার ঝুঁকিও ছিল।

 

এদিকে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সংস্থাটি জানিয়েছে, বিদেশি কর্মীদের বৈধ ভ্রমণ নথি এবং অনুমোদিত অভিবাসন পাস বা ওয়ার্ক পারমিট রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিবাসন বিভাগের নির্ধারিত সব নিয়ম ও শর্ত মেনে চলতে হবে।

 

কর্মীদের বৈধ কাগজপত্র ও অনুমতিপত্র নিশ্চিত করা এবং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে বলে জানান ইমিগ্রেশন বিভাগের পরিচালক রিদজুয়ান মোহাম্মদ জেইন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলব উত্তরে পূর্বশত্রুতার জেরে হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ মতলব দক্ষিণ ইমারত নির্মাণ শ্রমিকের পূর্ণাঙ্গ কমিটি গঠন হাজীগঞ্জে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড হাজীগঞ্জের ইউএনও’র পূজা মন্ডপ চষে বেড়ানো চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৯ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট মৃত্যু ৩১৬ বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে মিলল বস্তাবন্ধী নারীর মরদেহ চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৯ জেলে গ্রেফতার, জাল ও নৌকা জব্দ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, ইউনিয়ন সচিব বরখাস্ত