
হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার


হাজীগঞ্জে পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়িতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা-ছেলেকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ মাদক কারবারি মো. কাউছার খাঁন (৪৩) ও তাঁর ছেলে মো. পারভেজ খাঁনকে (২৫) আটক করে হাজীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়ির মো. কাউছার খাঁনের বসতঘরে অভিযান পরিচালনা করে। এসময় তার বসতঘরের একটি কক্ষ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট সহ বাবা-ছেলেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























