ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৬ | ১:২৪
Link Copied Successfully!

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ ওয়ান স্টার হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা মকবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমদ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করানো হয়। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস আল্লামা মকবুল হোসাইন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের আদর্শ, নৈতিকতা ও আমানতদারিতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২ কচুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মতলবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ছোট ভাই মহসিনের বিরুদ্ধে ইউএনওর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফিরলেন শাহরাস্তির সেই বৃদ্ধ মা কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে মতলব আল রশিদ ক্লাবের সংবর্ধনা