গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. আবুল কালাম আজাদ

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২৬ | ৮:৩৫
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। একই প্রজ্ঞাপনে কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. আল আমিনকে মনোনীত করা হয়েছে।

ডা. আবুল কালাম আজাদ ফরিদগঞ্জ উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজটি ফরিদগঞ্জ উপজেলার অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কলেজটিতে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে শিক্ষা গ্রহণ করছেন।

নতুন গভর্নিং বডির সভাপতি হিসেবে ডা. আবুল কালাম আজাদ দায়িত্ব পাওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এদিকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. আল আমিনের মনোনয়নও কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা নতুন গভর্নিং বডির মাধ্যমে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সুনাম ও ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা