সন্তান ‘বিক্রি’ করে নতুন আইফোন কিনলেন বাবা

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩০, ২০২৬ | ৮:৩১
Link Copied Successfully!

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক কন্যাসন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। স্বজনদের দাবি, সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার টাকা দিয়ে ঢাকায় গিয়ে পুরনো সেট পরিবর্তন করে নতুন আইফোন কিনেছেন ওই ব্যক্তি।

অভিযুক্ত বাবার নাম মো. মারুফ। তিনি উপজেলার মাছুয়াখালী গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। ঘটনার পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) সকালে বাজারে যাওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হন মারুফ। দীর্ঘ সময় পার হলেও না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরবর্তীতে মুঠোফোনে মারুফ জানান, রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে লিখিতভাবে শিশুটিকে তুলে দিয়ে বিনিময়ে তিনি এক লাখ টাকা নিয়েছেন। পরিবারের অভিযোগ, ওই টাকা দিয়েই ঢাকায় এসে পুরনো আইফোন বদলে নতুন একটি সেট কেনেন তিনি।

বিজ্ঞাপন

শিশুটির দাদি মাহফুজা বেগম জানান, প্রায় চার বছর আগে মারুফ বিয়ে করেন। মাসখানেক আগে পারিবারিক বিরোধের জেরে তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান। শনিবার সকালে নাতিকে নিয়ে বের হয়ে মারুফ আর ফেরেননি। তিনি তাঁর নাতিকে ফেরত চান।

তবে শিশুটিকে নিজের কাছে রাখা ইমরান হোসেনের দাবি, তাঁর শ্বশুরের কোনো ছেলেসন্তান না থাকায় পরিবারের সাথে আলোচনা করেই শিশুটিকে নেওয়া হয়েছে।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের কাজ চলছে এবং তাঁর বাবাকে ঢাকা থেকে আনার চেষ্টা চালানো হচ্ছে। টাকা লেনদেনের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা