মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: গুপ্টি পূর্ব ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ আগস্ট ২৯, ২০২৬ | ১০:৫৭
Link Copied Successfully!

যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ফরিদগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য ও  আষ্টা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনির পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি হেলাল মজুমদারের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ উল্লাহ, উপজেলা
বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম
আজাদ।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন,৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আল আমিন,  ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের বিট ইনচার্জ এসআই আতাউর রাব্বি, সহকারী এএসআই মো. মামুন চৌধুরী, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন জামায়াতের আমীর আবুল কালাম আজাদ শামীম, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি হাজী মফিজুল ইসলাম চৌধুরী,৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বাবুল মন্ডল, বিএনপি নেতা আজাদ পাটওয়ারী, গল্লাক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ইমান হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রেদোয়ান হোসেন রানা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন হাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল ভদ্র, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান আতিক, সাধারণ সম্পাদক হাসান হোসেন রাফি, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তারেক ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. ফয়েজ মিজি, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার গাজী, ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এবং ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রোকেয়া বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া, জুলফিকার আলী এবং যুবদল নেতা মো. সৈকত ভূঁইয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালিটি গল্লাক বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।

মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা