হাজীগঞ্জ বাজার ৭ নং ওয়ার্ডে বালতি মার্কার সমর্থনে কমিশনার প্রার্থী মোঃ সোহেল হোসেন ব্যাপক গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেন

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৬ | ১০:২৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ৭ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোঃ সোহেল হোসেন

​বুধবার (২৭ আগস্ট) দুপুরে থেকেই আচরণবিধি যথাযথভাবে মেনে ‘বালতি’ মার্কার সমর্থনে ব্যাপক প্রচারণায় নামেন তিনি। গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম ছড়িয়ে পড়ে বাজার এলাকা জুড়ে। মোঃ সোহেল হোসেন এ প্রচারণা পৌর হর্কাস মার্কেট শুরু করেন মেইন রোডের দক্ষিণ পাশ,ট্রাক রোড পুরো ৭ নং ওয়ার্ডে গিয়ে শেষ করেন।

​প্রচারণাকালে মোঃ সোহেল হোসেন এলাকার ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং আগামী ২৯ আগস্ট নির্বাচনে বালতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

​ব্যবসায়ীদের সাথে আলাপকালে প্রার্থী মোঃ সোহেল হোসেন বলেন, “হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি আমাদের ঐতিহ্য ও আমানত। ব্যবসায়ী ভাইদের অধিকার রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদিত রাখতে চাই। ৭ নং ওয়ার্ডের প্রত্যেকটি ব্যবসায়ী ভাইয়ের সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের নিকট দোয়া, ও ভোট প্রার্থনা করছি।”

​গণসংযোগকালে স্থানীয় প্রবীণ ও তরুণ ব্যবসায়ীরা বালতি মার্কার সমর্থনের কথা ব্যক্ত করেন। প্রচারণায় মোঃ সোহেল হোসেন সাথে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থক অংশ নেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নেপাল-চীনে বন্যায় প্রাণহানি ৭০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: গুপ্টি পূর্ব ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ফরিদগঞ্জে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে ডুবে কৃষকের মৃত্যু চাঁদপুরে যাত্রা শুরু করছে জাস্টট্রিপ ডটনেট, ভ্রমণ-ভিসা-হজ ওমরাহসহ মিলবে নানা সেবা মতলব দক্ষিণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকল্পে প্রস্তুতিসভা ‘শিক্ষকরা টিউশনি নয়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সময় দিন’-শেখ ফরিদ আহম্মেদ মানিক হাজীগঞ্জে ১২৮ ক্ষুদে শিক্ষার্থীকে আবদুল হালিম ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে মতলব উত্তরে লেয়ার ফার্মে ডাকাতি, অফিস ভাঙচুর-লুট উত্তর বাইশপুর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল হাসনাতের দুঃখ প্রকাশের পরও কওমি ছাত্রদের কর্মসূচি বহাল রাখার ঘোষণা জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী চাঁদপুরে প্রতারণার মামলায় জেলহাজতে সেই পিন্টু দাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সুবিদপুর পূর্ব ইউনিয়নে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা সভাপতি ফরিদ উদ্দিন ইব্রাহিমী, সেক্রেটারি বিল্লাল হোসেন তারেক চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৬ হাজার বৃক্ষরোপণের ঘোষণা জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন হাজী মোশাররফ চাঁদপুর শহরে বাসার জানালা ভেঙে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট