চাঁদপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসার সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ

‘শিক্ষকরা টিউশনি নয়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সময় দিন’-শেখ ফরিদ আহম্মেদ মানিক

Reporter
গাজী মো: সবুজ
আপডেটঃ আগস্ট ২৯, ২০২৬ | ৮:৩২
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলাধীন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য চায় খেলাধুলা সংস্কৃতি ও লেখাপড়া। সেই হিসেবে প্রত্যেক এলাকায় আমাদের পড়ালেখা খেলাধুলা সংস্কৃতি এগিয়ে নিতে হবে শিক্ষার্থীদের নিয়ে। আমাদের সরকার শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। শিক্ষকরা আপনারা ছাত্র ছাত্রীদের মধ্যে একটু সময় দেন। যত বেশি ছাত্র ছাত্রী তত বেশি শিক্ষক প্রয়োজন। যেই যেই স্কুলগুলো রেজাল্ট খারাপ করেছে, ভালো যেই স্কুলগুলো করেছে সেই স্কুলে খারাপকরা স্কুলে শিক্ষকদের পাঠানো যায় কিনা সেই ব্যাবস্থা করা হবে। শিক্ষকরা আপনারা যে জায়গায় যতটুকু সুযোগ সেই সুযোগগুলো আপনারা যথার্থ কাজে লাগান।

তিনি আরো বলেন, আপনাদের মধ্যে প্রতিযোগিতা থাকবেই। প্রতিযোগিতা থাকলে বিদ্যালয় রেজাল্টগুলো ভালো হবে। আমরা চাই সবাই মিলে ফ্যাসিবাদ মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করার। যে সমাজ আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। আপনারাই হচ্ছেন সে সমাজের কারিগর। শিক্ষকরা আপনারা চ্যালেঞ্জ নেন, আপনার একটু সময় ব্যয় করেন শিক্ষার্থীদের প্রতি।

বিজ্ঞাপন

তিনি বিদ্যালয় কমিটির সভাপতিদের উদ্দেশ্যে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতিরা মাসে বিদ্যালয় পড়াশোনা নিয়ে একবার মিটিং করবেন। অভিভাবকদের নিয়ে সন্তানদের বিষয় নিয়ে মিটিং করবেন। অভিভাবকরা মিটিংয়ে আসলে সন্তানদের পড়ালেখা ভালো হয়। স্কুলের সামনে যাদের জায়গা আছে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ব্যবস্থা করে দেন।

এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোন শিক্ষক দয়া করে টিউশনি করবেন না। আপনারা বিদ্যালয়ের সময় দেন। ছাত্র ছাত্রীদের প্রতি খেয়াল রাখুন। শিক্ষকরা পর্যাপ্ত সময় দিবেন স্কুলগুলোতে। শিক্ষার ব্যাবস্থা উন্নয়নের জন্য, কাজ করবো। দয়া করে বদলির জন্য কেউ আমার কাছে যাবেন না। আমাদের ফোকাস থাকবে গ্রামের স্কুলগুলোতে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে এবং চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার ম্যানেজিং মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, মহামায়া হানাপিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেন রনি, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকবুল হোসেন, আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফরাক্কাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল ইসলাম, শাহাতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাজির আহম্মদ, মনিহার দাখিল মাদ্রাসার সুপার নাজির আহমেদ, পশ্চিম সকদী আলিম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুকবুল আহমেদ, চাঁদপুর লেডি প্রতিমি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইয়াসমিন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা কল্পনা সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ফরাক্কাবাদ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করেন রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল মিশন, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝিসহ সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানরা।

আলোচনা শেষে অনুষ্ঠানে আসা প্রত্যেক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধানদের ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান