প্রযুক্তির আসক্তি থেকে শিক্ষার্থীদের বইমুখী করতে হবে: জেলা শিক্ষা অফিসার

Reporter
গাজী মো: সবুজ
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৬ | ৬:৫৩
Link Copied Successfully!

তালীমুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রুহুল্লাহ বলেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবার ও শিক্ষকদের। একজন শিক্ষার্থীকে আদর্শ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে মায়ের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটি শিশুর নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের প্রথম শিক্ষা পরিবার থেকেই আসে।

তিনি বলেন, আমাদের পৃথিবী প্রযুক্তির হাত ধরে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীরা এখন বই পড়ার চেয়ে মোবাইল ফোন, ইন্টারনেট ও বিভিন্ন প্রযুক্তিনির্ভর বিষয়ের প্রতি বেশি আগ্রহী। প্রযুক্তি থেকে তাদের পুরোপুরি দূরে রাখা সম্ভব নয়; বরং প্রযুক্তির ভালো দিকগুলো কাজে লাগিয়ে পড়াশোনা, জ্ঞান অর্জন ও সৃজনশীলতার দিকে তাদের উৎসাহিত করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত মোবাইল ও প্রযুক্তিনির্ভরতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার ও শিক্ষকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং নৈতিকতা, আদর্শ, শিষ্টাচার, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ তৈরি করা। শিক্ষার্থীদের কোরআন-হাদিসের শিক্ষা গ্রহণের পাশাপাশি সাধারণ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষায়ও দক্ষতা অর্জন করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি.এম.এম. ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তালীমুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মুজাম্মিল হোসাইন আনসারী।

মুফতি মো. সাইফুদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মাওলানা মোস্তফা, তালীমুল উম্মাহ মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মনজুরুল আলম, তালীমুল উম্মাহ মাদ্রাসা কমিটির সদস্য ইব্রাহিম খলিল এবং হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের লেকচারার আহমদ আলী দেওয়ান।

আলোচনা সভা শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা