জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৬ | ৪:৫৮
Link Copied Successfully!

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে মামলাটি করা হয়। মামলার এজাহারে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগবিতণ্ডা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এছাড়া সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীর সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা, জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে বিমানবন্দর থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শনিবার তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে এলপিজির নতুন দাম ঘোষণা, রাত থেকেই কার্যকর হাজীগঞ্জে অসহায় পরিবারের পাশে সর্বতারা সমাজ কল্যাণ প্রবাসী সংগঠন হাজীগঞ্জে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ চাঁদপুরে মাদ্রাসা থেকে বের হয়ে ৪ শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু দগ্ধ, ঢাকায় স্থানান্তর তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর নানা সংকটে চাঁদপুরের একমাত্র ডায়াবেটিক হাসপাতাল, ১০০ শয্যায় উন্নীত করার দাবি চাঁদপুরে অস্বাস্থ্যকর খাবার ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হাজীগঞ্জে ৮ বছরের শিশু শোয়াইব নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি বিবাহের তথ্য এনআইডি ও পাসপোর্টে যুক্ত করা হবে: আইনমন্ত্রী রাজধানীতে অভিযানে ৪০২ জন গ্রেফতার সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি