নজরুলের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: এরশাদ উদ্দিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৬ | ১০:২৫
Link Copied Successfully!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুরে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। নৃত্য, গান ও আবৃত্তির মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, নজরুলের আদর্শ ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নিয়মিত হলে শিশু-কিশোরদের মধ্যে দেশ, সমাজ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও গভীর হবে।
সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সহসভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য রাখেন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক অনিমা সেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ প্রান্ত সেন চৌধুরী।

প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’—দুটি শ্রেণিতে বিভক্ত হয়ে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। নজরুলের গান ও সৃষ্টির সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রতিযোগীরা তুলে ধরে কবির বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক দর্শনের সঙ্গে পরিচয় ঘটানো এবং দেশীয় সংস্কৃতি চর্চায় তাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত