কুমিল্লা-চাঁদপুর সড়কে দুর্ঘটনায় নাওপুরা বাজারের ব্যবসায়ী সবুজের মৃত্যু

মোহাম্মদ গোলাম রাব্বী ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ অক্টোবর ১০, ২০২৬ | ১০:৫১
Link Copied Successfully!

কুমিল্লা-চাঁদপুর সড়কের ওয়ারুক স্টেশন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাওপুরা বাজারের পরিচিত ব্যবসায়ী সবুজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত সবুজ লাওকোরা গ্রামের আবদুর রহমানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার আগের দিন জুমার নামাজ শেষে স্বজন ও পরিচিতদের সাথে কুশল বিনিময় করেছিলেন সবুজ। কিন্তু পরদিনই কুমিল্লা-চাঁদপুর সড়কে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তার এই আকস্মিক মৃত্যুতে লাওকোরা গ্রামসহ পুরো নাওপুরা বাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সবুজের অকালমৃত্যুতে তার পরিবার ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা গভীরভাবে শোকাহত। পরিবার ও স্বজনেরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুমিল্লা-চাঁদপুর সড়কে দুর্ঘটনায় নাওপুরা বাজারের ব্যবসায়ী সবুজের মৃত্যু তাজমিনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন অটোরিকশাচালক সুমন চাঁদপুরে ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ সিজেপি প্রধান অভিজিৎ দীপকে আটক স্কুলছাত্রী তাজমিন হত্যায় প্রধান অভিযুক্ত অটোরিকশাচালক গ্রেপ্তার রিয়াদ বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা, পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হামের উপসর্গে দেশে একদিনে ৩ জনের মৃত্যু সাংবাদিকের ডায়েরী: এক শার্ট, এক স্মৃতি সরকার দল সর্বাত্মক সহযোগিতা করবে, অন্য কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে: ইঞ্জি মোঃ মমিনুল হক সংক্ষিপ্ত সফরে স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শনে রেল সচিব জমকালো আয়োজনে দাসাদী অগ্নিশিখা ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু