হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৬ | ৭:১৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে ৬ গুনী শিক্ষক ও একটি প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

”শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মানে ৬০ বছর” এই শ্লোগানে দিবসটি উপলক্ষে র্য্যালি, আলোচনা সভা ও গুণীশিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। র্য্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা গিয়ে শেষ হয়।

উপেজলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের মধ্যে অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার, সহকারী শিক্ষক মো. শরীফুল ইসলাম সংবর্ধনা করা হয়।

বিজ্ঞাপন

সহকারী শিক্ষক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরি ও জাহিদ হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রাথমিকের মধ্যে প্রধান শিক্ষক মো. তুহিন হায়দার শিশির, সহকারী শিক্ষক নাছিমা বেগম ও কাজী কামরুন্নাহার এবং এসএসসিতে শতভাগ পাশ প্রতিষ্ঠান হিসেবে রামচন্দ্রপুর ভুঞা একাডেমিকে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. মনিরুল হক পাটওয়ারী, মো. আবু ছাইদ, মাও. মো. আনিছুর রহমান, মাও. মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মো. ইসমাইল হোসেন সরদার ও মো. তুহিন হায়দার শিশির প্রমুখ। বক্তব্য শেষে গুনি শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, অধ্যক্ষ মাও. মো. নাজিম উদ্দীন ও গীতা থেকে পাঠ করেন, সহকারী শিক্ষক রতন চন্দ্র। এরপর প্রয়াত শিক্ষকদের মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পুসহ অন্যান্য অতিথিবৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত “দরজা সবার জন্য খোলা” ফাইলের ফাঁকে অসহায় খায়রন্নেছাদের কথাও শুনেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ অদম্য হাফছা আক্তার: হুইলচেয়ার থেকে জাতীয় শিক্ষক সম্মাননার মঞ্চে ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে এলপিজির নতুন দাম ঘোষণা, রাত থেকেই কার্যকর হাজীগঞ্জে অসহায় পরিবারের পাশে সর্বতারা সমাজ কল্যাণ প্রবাসী সংগঠন হাজীগঞ্জে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ চাঁদপুরে মাদ্রাসা থেকে বের হয়ে ৪ শিক্ষার্থী নিখোঁজ