শাহরাস্তিতে শিশু শাওন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৬ | ১১:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী গ্রামে শিশু সাহিদুল ইসলাম শাওন হত্যার বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শনিবার (১৫ আগষ্ট) দুপুরে শাহরাস্তির আয়নাতলী পেরুয়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেয়।

শিশুর বাবা শামছুল হক জানান, ঘটনার সময় তিনি প্রবাসে ছিলেন। তার দাবী, তার স্ত্রী সালমা বেগমের পরকীয়ার খবর স্থানীয়দের বলে দেন তার ছেলে শিশু শাওন। এতে তার মা ক্ষিপ্ত হয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে একপর্যায়ে রাতে আত্মহত্যা বলে চালিয়ে দেয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশু শাওন হত্যাকারীকে ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানান তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা
মো. রবিউল ইসলাম, আবুল বাশার, ইমান হোসেন, সাহের আলম, মৌলভী আনিছুর রহমান, সোহান হোসেন, সোহাগী বেগম, বিউটি বেগম, ঝর্ণা বেগমসহ আরো অনেকে।

এছাড়াও মামলাটি তদন্ত করছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন ( পিবিআই)। তাদের কাছে আদালতে দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দেয়ার দাবী এলাকাবাসী।

উল্লেখ্য : হত্যাকাণ্ডের পর ২০২৪ সালের ১৮ নভেম্বর শাওনের চাচা রবিউল ইসলাম বাদী হয়ে এই ঘটনায় চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা