টানা দুইবার এসএসসিতে ফেল, শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৬ | ১:০৪
Link Copied Successfully!

মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় টানা দুইবার অকৃতকার্য হয়ে অভিমান করে রামিমুদজামান টুটুল (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার মঠমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

নিহত টুটুল কোদালকাটি গ্রামের মিন্টু আলীর ছেলে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টুটুল এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। পরপর দুই বছর পরীক্ষায় ফেল করায় পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেন। এতে পরিবারের ওপর অভিমান করে বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে কোনো একসময় নিজ শোবার ঘরে গলায় ফাঁস দেয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে নামিয়ে আনেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোদালকাটি গ্রামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা