
হাজীগঞ্জে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৫৭ শতাংশ, ভোকেশনালে ৭০.৭৬


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৯০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৪৭ জন উত্তীর্ণ হয়েছে। এতে উপজেলার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৫৭ শতাংশ। এ বছর এসএসসি পরীক্ষায় মোট ১৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলায় মোট ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৪ জন উত্তীর্ণ হয়েছে। ভোকেশনালে পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২১ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, সাধারণ এসএসসি পরীক্ষায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৮ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন।


হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭২ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।
এছাড়া রামচন্দ্রপুর ভূঁঞা একাডেমীতে ৪৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
ভোকেশনাল পর্যায়ে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন। রামচন্দ্রপুর ভূঁঞা একাডেমীর ভোকেশনাল শাখায় ৩৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে এবং ৫ জন জিপিএ-৫ পেয়েছে।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের ভোকেশনাল শাখায় ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৬ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনালে ৯১ জনের মধ্যে ৮৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী, সাধারণ এসএসসিতে উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রামচন্দ্রপুর ভূঁঞা একাডেমী শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। ভোকেশনালে রামচন্দ্রপুর ভূঁঞা একাডেমীও শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।








