কচুয়ায় দুই ভবনের কলাপসিবল গেইট ভেঙ্গে দুর্ধর্ষ চুরি, জনমনে আতঙ্ক

Reporter
নাছির উদ্দিন
আপডেটঃ আগস্ট ১, ২০২৬ | ৫:৫৪
Link Copied Successfully!

কচুয়া উপজেলার দারশাহী তুলপাই গ্রামের অধিবাসী মরহুম আব্দুর রহমান হাজী বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

চোরচক্র হাতিয়ে নিয়েছে স্বর্ণালঙ্কার, মূল্যবান দলিলপত্র ও কাপর-চোপরসহ বিভিন্ন সামগ্রী।
‎
‎স্থানীয়রা জানান, তুলপাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম ওসমান গনির দুই ছেলের মধ্যে বড় ছেলে ডা.সাজ্জাদ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ছোট ছেলে রাফসান নূর আবির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেকচারাল হিসেবে কর্মরত। তাদের দু’তলা বাড়ি।চাকরির সুবাদে তারা পরিবার নিয়ে ঢাকায় কর্মরত।

‎পাশের ভবনের মালিক মরহুম আব্দুর রহমানের ছেলে ইসমাইল হোসেন ও মোস্তফা কামাল। ইসমাইল হোসেন স্পেন প্রবাসী ও মোস্তফা কামাল লন্ডন প্রবাসী। তারাও পরিবার নিয়ে প্রবাসে থাকে।

বিজ্ঞাপন

‎উভয় পক্ষের সম্মতিক্রমে স্পেন প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রীর বড় ভাই আবুল কাশেম বাবলু কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
‎
‎মামলাসূত্রে জানা যায়, চোরচক্র রাতের আধারে দ্বিতল বাসভবনের কলাপসিবল গেইটের তালা হাতুড়ি-শাবল দিয়ে পিটিয়ে ভেঙে ভবনে প্রবেশ করে ফিল্মি কায়দায় পাঁচটি কক্ষে পাশের একতলা ভবনের চারটি মোট নয়টি কক্ষে ভাঙচুর চালায়। তারা আলমারি ও শোকেচের তালা ভেঙ্গে প্রয়োজনীয় দলিলপত্র, কাপড় চোপড় ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ দুর্ধর্ষ চুরির খবর পেয়ে শনিবার সকালে কচুয়া থানার সহকারী উপপরিদর্শক মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎
‎কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, দারশাহী তুলপাই গ্রামে চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। চোর চক্রকে শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা