ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ২৮, ২০২৬ | ৬:১২
Link Copied Successfully!

নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় লোহাগড়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. রুবেল শেখ (২৩) যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের মো. শহীদ শেখের ছেলে। তিনি লোহাগড়ার গোপীনাথপুরে স্ত্রীর সাথে বসবাস করতেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেলের স্ত্রী আদরী বেগম (২২) সকালে তাঁর স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় কাগজ কাটার কাঁচি দিয়ে আচমকা হামলা চালান। এ সময় রুবেলের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, আদরী বেগমের আগের সংসারের একটি ছেলে সন্তান রয়েছে।

অভিযুক্ত আদরী বেগম ঘটনার সত্যতা স্বীকার করে দাবি করেন, স্বামী রুবেল প্রায়ই তাঁর ওপর নির্যাতন চালাতেন। সেই ক্ষোভ থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। অন্যদিকে আহত রুবেল শেখ এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রহমান জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে। বর্তমানে তাঁকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই নৃশংস ঘটনার পর থেকে পুরো লোহাগড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা