হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়তে সবার সমর্থন চাইলেন ইকবাল হোসেন মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৭, ২০২৬ | ১০:০৬
Link Copied Successfully!

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচন-২০২৬ উপলক্ষে সভাপতি পদে প্রার্থী হতে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন মজুমদার। তিনি হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

এক বিবৃতিতে ইকবাল হোসেন মজুমদার বলেন, ‘হাজীগঞ্জ বাজার শুধু একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি হাজারো ব্যবসায়ীর জীবন-জীবিকা ও ঐতিহ্যের প্রতীক। এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ, আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতেই আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি।’

তিনি জানান, নির্বাচিত হলে তার প্রধান অগ্রাধিকার থাকবে—

বিজ্ঞাপন

– বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা

– যানজট নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ

– ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা

বিজ্ঞাপন

– নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করা

– ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করা

ইকবাল হোসেন মজুমদার আরও বলেন, “হাজীগঞ্জ বাজার আমাদের সবার। ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই বাজারকে আরও উন্নত ও আধুনিক করা সম্ভব। আমি সবসময় ব্যবসায়ীদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।”

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং একটি সুশৃঙ্খল ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান বলেও জানান।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, ইকবাল হোসেন মজুমদার দীর্ঘদিন ধরে ব্যবসা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন।

সবশেষে তিনি আসন্ন নির্বাচনে হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর কাছে আন্তরিক দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় “জীবন চৌধুরী ফাউন্ডেশন” এর উদ্যোগে গৃহহীন পরিবারকে ঘর উপহার চাঁদপুরে সাপের কামড় বাড়ছে, ৬ মাসে আহত ৯শ ৮১ জন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়তে সবার সমর্থন চাইলেন ইকবাল হোসেন মজুমদার দৌলতদিয়া যৌনপল্লীতে স্ট্রোক করে একজনের মৃত্যু হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ, পরিবেশ রক্ষায় জহির বেপারীর ব্যতিক্রমী উদ্যোগ ফরিদগঞ্জে ১৫৭ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার মতলব উত্তরে ৬৭ পিস ই’য়াবাসহ দুই মাদক ব্য’বসায়ী গ্রে’ফতার ফরিদগঞ্জে পিআইবির তিনদিনব্যাপী মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা শুরু আদালতের রায়ও মানছেন না বিক্রেতা! ফরিদগঞ্জে প্রবাসীর কেনা জমি দখলের অভিযোগ দিঘলদী উবিতে সূধীজনদের সাথে এডহক কমিটির সভা ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আজ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর দাফন সম্পন্ন ফরিদগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার শাহরাস্তিতে ৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভুট্টো ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মমিনুল হক এমপির জ্ঞান অর্জনের পাশাপাশি আমল ও উত্তম চরিত্র গড়ে তুলতে হবে: জেলা শিক্ষা অফিসার চাঁদপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১৪ জন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি – স্বরাষ্ট্রমন্ত্রী