
হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ


আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্মার্ট ও পরিকল্পিত পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পূর্বে হাজীগঞ্জ উত্তর বলাখাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ চালান এবং ভোটারদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগ শেষে অ্যাডভোকেট টিটু স্থানীয় হাজী বাড়ি জামে মসজিদে জুমার খুতবা শ্রবণ করেন এবং জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও সার্বিক খোঁজখবর নেন।


লিফলেট বিতরণকালে তিনি পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ভোটারদের কাছে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর সমর্থক, শুভাকাঙ্ক্ষী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। তারা আগামী দিনে পৌর এলাকার প্রতিটি মহল্লা ও বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








