সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ২৩, ২০২৬ | ১০:৪৪
Link Copied Successfully!

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুজন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ অঞ্চলে তাদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে একটি মালবাহী গাড়ির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারা। আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।

বিজ্ঞাপন

তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। পরিবারটি সৌদি আরবে বসবাস করত। নিহত তাসবিক ফিনল্যান্ডে পড়াশোনা করতেন।

তানিয়ার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে তানিয়া, তার স্বামী ও তিন সন্তান ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করে তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে একটি বড় মালবাহী গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি ঘটনাস্থলেই মারা যান। আহত ভগ্নিপতি ও অপর ভাগ্নে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি নিহতদের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জের মোহাম্মদ সাইফুল মালিক আর নেই বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শাহরাস্তিতে জলাবদ্ধতা শতাধিক পরিবারের দুর্ভোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর জনপ্রতিনিধি সৎ এবং জনকল্যাণমুখী হলে নাগরিকরাই তার সুফল পায়- আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন ফরিদগঞ্জে পানিতে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু রক্তের সন্ধানে আমরা (৬৪ জেলা)’র পক্ষ থেকে শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু