হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু

Reporter
কামরুজ্জামান টুটুল
আপডেটঃ জুলাই ২৩, ২০২৬ | ৭:৪৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক মানের যন্ত্রপাতি, কনসালটেন্ট চিকিৎসক ও ২ জন ডেন্টাল সার্জন, একজন ডেন্টাল প্রযুক্তিবিদের সমন্ময়ে নতুন রুপে কার্যক্রম চালু হয়েছে ডেন্টাল ইউনিটের। যে এখন থেকে আসা ডেন্টাল রোগীরা বিনামূল্যে দাঁতের মানসম্মত চিকিৎসা সেবা পাবেন। ইউনিটটিকে ঢেলে সাজানোর টরে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬ ) থেকে ইউনিটের কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে চিকিৎসক না থাকা ও ডেন্টাল ইউনিটের যন্ত্রপাতি সচল না থাকার কারনে দন্ত চিকিৎসা পেতে বেগ পেতে হতো রোগীদের। ইউনিটটি ঢেলে সাজানোর কাজ করেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান। মূলত তিনি নিজের প্রচেষ্টায় ডেন্টাল ইউনিটি সংস্কার’সহ অচল ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করেন। এতে সাবর্বিক সহযোগিতায় ছিলেন সদ্য যোগদানকারী কনসালটেন্ট ডা. উৎপল সাহা।

হাসপাতাল সূত্রে জানা যায়, কনসালটেন্ট ডা. উৎপল সাহা,
মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান, ডা. নার্গিস আক্তার, দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ অনুপম সরকারের সমন্ময়ে এখন থেকে কার্যক্রম নিয়মিত চলবে ডেন্টাল বিভাগের।

বিজ্ঞাপন

ডেন্টাল কনসালটেন্ট ডা. উৎপল সাহা জানান, ইউএইচএফপিও স্যারের আন্তরিকতায় ডেন্টাল ইউনিটের সংস্কার ও মেশিন সচল ও যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এখানে আমার সাধে দুইজন মেডিকেল অফিসার (সহকারী ডেন্টাল সার্জন) ও একজন দন্ত চিকিৎসা প্রযুক্তিবীদ থাকবেন। যার ফলে এখন থেকে রোগীরা আরও উন্নত সেবা পাবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আহমেদ তানভীর হাসান বলেন, আমাদের ডেন্টাল ইউনিটে একজন কনসালটেন্ট, দুইজন মেডিকেল অফিসার ও একজন দন্ত চিকিৎসা প্রযুক্তিবীদ সেবা দিচ্ছেন। এখানে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে দাঁত তোলা, দাঁতের ফিলিং ও দাঁতের অন্যান্য চিকিৎসা’সহ মাইনর ওরাল সার্জারী করতে পারবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জের মোহাম্মদ সাইফুল মালিক আর নেই বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শাহরাস্তিতে জলাবদ্ধতা শতাধিক পরিবারের দুর্ভোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর জনপ্রতিনিধি সৎ এবং জনকল্যাণমুখী হলে নাগরিকরাই তার সুফল পায়- আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন ফরিদগঞ্জে পানিতে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু রক্তের সন্ধানে আমরা (৬৪ জেলা)’র পক্ষ থেকে শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু