
শাহরাস্তিতে নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন গ্রেফতার


চাঁদপুরের শাহরাস্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নিয়মিত মামলায় ১ জন আসামীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই মোঃ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।


গ্রেফতারকৃত আসামী হলেন- আব্দুল করিম প্রকাশ শাওন (৩০), পিতা- রফিকুল ইসলাম। বাড়ি- বেট্টলা তমিজ উদ্দিন হাজী বাড়ী, ০৯ নং ওয়ার্ড, শাহরাস্তি।
তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৩৫, জিআর নং-২২৮, তারিখ- ১৯ জুলাই ২০২৬, ধারা- ১১(গ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০ এ মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মীর মাহবুবুর রহমান জানান, নারী ও শিশুর প্রতি যেকোনো অপরাধ কঠোরভাবে দমন করা হবে।




























