শাহরাস্তিতে অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত, চালক পলাতক

Reporter
ফয়েজ আহমেদ
আপডেটঃ জুলাই ১৯, ২০২৬ | ১১:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে নিয়ন্ত্রণহীন একটি অটোরিকশার চাপায় হাফসা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে চিতোষী বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত হাফসা উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের মো. হামিদের মেয়ে এবং চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হাফসা তার বাবার দোকানে বসে ছিল। এ সময় বাজারে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার চালক গাড়িতে চাবি রেখেই বাইরে যান। অভিযোগ রয়েছে, অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলতে গিয়ে গাড়ির পিকআপ চেপে ধরলে অটোরিকশাটি হঠাৎ সামনের দিকে ছুটে যায়। নিয়ন্ত্রণহীন গাড়িটি সজোরে হামিদের দোকানের ভেতরে ঢুকে পড়লে হাফসা চাপা পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার পর অটোরিকশার চালক গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় চিতোষী বাজারে কিছু সময়ের জন্য শোক ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, চালকের চরম দায়িত্বহীনতা ও অসতর্কতার কারণেই একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেছে। তারা দ্রুত পলাতক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে একমাত্র বড় মেয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা