কচুয়ায় সম্পত্তি বিরোধে ভাইদের হুমকির মুখে ব্রেন স্ট্রোকে রানার মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৯, ২০২৬ | ৭:২৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধে ভাইদের বিরুদ্ধে দ্বারে দ্বারে অভিযোগ করেও রক্ষা পেলেন না ফয়েজ আহমেদ রানা (৫০)। শনিবার বাড়িতে ভাড়াটিয়া ইব্রাহিমের নেতৃত্বে গিয়ে হুমকি-ধমকির পর রাতে ব্রেন স্ট্রোক করে রবিবার (২০ জুলাই) দুপুরে তিনি মারা যান বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নিহত ফয়েজ আহমেদ রানা কচুয়া উপজেলার সাচার বাজার সংলগ্ন পাথৈর গ্রামের মৃত হাবিবউল্লাহর ছেলে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি নিয়ে আপন দুই ভাই মোঃ মহিউদ্দিন আহমেদ ও মোঃ সাইদুর রহমানের সঙ্গে ফয়েজ আহমেদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একাধিক দেওয়ানী ও ফৌজদারি মামলা চলমান ছিল।

বিজ্ঞাপন

ফয়েজ আহমেদ গত ০৯/০৮/২০২৪ তারিখে চাঁদপুরের জেলা প্রশাসক ও ১৩/০৭/২০২৬ তারিখে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা ঠকবাজ ও পরধন লোভী। তারা জোরপূর্বক সম্পত্তি দখলের জন্য তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি ১ লক্ষ টাকা চাঁদা না দিলে “লাশ কেটে কুকুরকে খাওয়ানোর” হুমকিও দেয় বলে অভিযোগে বলা হয়।

অভিযোগে আরও বলা হয়, কচুয়া থানায় মিথ্যা মামলায় ডেকে নিয়ে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে হামলার পরিকল্পনা করা হয়। নিরাপত্তাহীনতায় তিনি পরিবার নিয়ে বাড়িতে বসবাস করতে পারছিলেন না।

ফয়েজের পরিবারের দাবি, শনিবার (১৯ জুলাই) দুপুরে একদল লোক বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয়। এরপর রাতেই তিনি ব্রেন স্ট্রোক করেন এবং রবিবার দুপুরে ঢাকা নিউরোসাইন্স হসপিটালে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, “ভাইদের নির্যাতন ও হুমকির কারণেই তার এই মৃত্যু। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফয়েজ আহমেদ রানা চাঁদপুর জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক ও ২ নং পাথৈর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা