বৃষ্টিতে কাদামাটির রাস্তা, চরম দুর্ভোগে বড়কুল ইউনিয়নের বাসিন্দারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৭, ২০২৬ | ১০:৩১
Link Copied Successfully!

বৃষ্টি হলেই কাদা আর পানিতে একাকার। রিকশা, ভ্যান তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা কঠিন। এমনই বেহাল দশা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর ও নাটেহরা এলাকার সংযোগ সড়কের।

সরেজমিনে দেখা যায়, রাস্তাজুড়ে কাদা-পানি আর গর্ত। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ছবিতে দেখা যাচ্ছে পুরো রাস্তা কাদায় ভরা, কোথাও কোথাও হাঁটু পর্যন্ত কাদা। একটি অটোরিকশা ধীরে ধীরে চলার চেষ্টা করছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সড়কের বেহাল দশা। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কাদার কারণে প্রতিদিনই মানুষ পিছলে পড়ে আহত হচ্ছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান, ৪নং ওয়ার্ড রামচন্দ্রপুরের মেম্বার এবং ৯নং ওয়ার্ড নাটেহরার মেম্বারকে এই রাস্তা দিয়ে হাঁটতে আহবান জানিয়ে বলেন, ‘কোনো কথা হবে না, শুধু কাজ চাই।’

তাদের দাবি, অবিলম্বে রাস্তাটি সংস্কার করে পাকরণ করা হোক। নাহলে আরও কঠোর আন্দোলনে যাবে তারা।

স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কারের মাধ্যমে তাদের দুর্ভোগ লাঘবের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা