ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৭, ২০২৬ | ৪:০৫
Link Copied Successfully!

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে লিওনেল মেসিকে ভালোবাসামাখা এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা; প্রথমে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

অন্যদিকে, টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের দৌড়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে শীর্ষ তালিকায় রয়েছেন ৩৯ বছর বয়সি মেসি।

বিজ্ঞাপন

জনপ্রিয় এই কলম্বিয়ান গায়িকা—যিনি তার বিখ্যাত সব ফিফা বিশ্বকাপ থিম সং-এর জন্য ফুটবল ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত—নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেসির একটি ছবি পোস্ট করে ৩৯ বছর বয়সেও তার এই অসাধারণ পারফরম্যান্স, আত্মত্যাগ ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেছেন।

শাকিরা লিখেছেন, ‘লিও মেসি যা করে চলেছেন তা সত্যিই অবিশ্বাস্য ও অসাধারণ! এটি একজন মানুষের কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি এবং শৃঙ্খলার এক অনন্য উদাহরণ, যা সময়ের সঙ্গে সঙ্গে সব প্রতিকূলতাকে জয় করতে শেখায়। তিনি প্রমাণ করেছেন যে কোনো মানুষকে বয়স বা অন্যের মন্তব্য দিয়ে বিচার করা যায় না।’

মেসির এই অদম্য যাত্রার নেপথ্য কারিগর হিসেবে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকেও কৃতিত্ব দিতে ভোলেননি শাকিরা।

বিজ্ঞাপন

আন্তোনেলাকে মেসির শক্তির বড় উৎস উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আমি নিশ্চিত যে, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী থাকার কারণেই মেসি নিজেকে প্রতিবার নতুন করে প্রমাণ করার শক্তি ও অনুপ্রেরণা পান!’

শাকিরার এমন আবেগঘন বার্তা নজর এড়ায়নি রোকুজ্জোর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিরাকে ধন্যবাদ জানিয়ে তার সেই ইনস্টাগ্রাম স্টোরিটি নিজের প্রোফাইলেও রি-শেয়ার করেছেন। শৈশবের প্রেম পর্ব চুকিয়ে ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মেসি ও আন্তোনেলা দম্পতির ঘরে রয়েছে তিন ছেলে সন্তান।

এদিকে সাম্প্রতিক সময়ে টুর্নামেন্টের রেফারিদের পক্ষপাতিত্ব এবং ফুটবলের নীতি নির্ধারকদের কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার মতো অভিযোগ তুলে যারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সমালোচনা করছিলেন, তাদের মোক্ষম জবাব দিয়েছেন লিওনেল মেসি নিজেই।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর মেসি বলেন, ‘আমরা গত চার বছর ধরে বিশ্বের সেরা দল হিসেবে খেলে আসছি, এটা আপনার পছন্দ হোক আর নাই হোক কিংবা মানুষ যা-ই বলুক না কেন।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন সভাপতি সিয়াম, সম্পাদক সাব্বির শাহরাস্তিতে জমি নিয়ে বিরোধে কবরস্থানে দাফনে বাঁধা, ঠাঁই হলো বাড়ির উঠানে মতলব স্পোর্টিং ক্লাবের ৬৩ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ফয়সাল খন্দকার, সম্পাদক সালাউদ্দিন চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক গ্রেপ্তার চাঁদপুরে নজরুলের ছোটগল্প অবলম্বনে নাটক ‘রাক্ষুসী’ মঞ্চায়িত আজ শাশুড়ি দিবস টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি