প্রসন্নকাপ উ’বির এডহক কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার

Reporter
মো. নাছির উদ্দিন
আপডেটঃ জুলাই ১৩, ২০২৬ | ২:১৯
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন সরকার।কমিটির অন্যান্য সদস্যরা হলেন (পদাধিকার বলে) সদস্য সচিব শ্রী নিবাস চন্দ্র ঘোষ,শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান,অভিভাবক সদস্য মো. সোহেল রানা।
‎
‎উল্লেখ্য, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর প্রবিধানমালা ২০২৪ অনুসারে কমিটি গঠনের তারিখ থেকে আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
‎
‎নবগঠিত কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সরকার জানান, আমাদের অভিভাবক মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন মহোদয়ের নিকট কৃতজ্ঞতা জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি। পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নে আমি কাজ করব। কিশোর গ্যাং ও মাদক মুক্ত বিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করতে সকলের মতামত ও পরামর্শ নিয়ে কাজ করব।

‎নবগঠিত কমিটির সভাপতি সোমবার (১৩ জুলাই) সকালে বিদ্যালয়ে পরিদর্শনে আসলে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর রহমান নবী,যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন,যুবদল নেতা আল-আমিন প্রধান,ছাত্রদল নেতা শামীম প্রধান,আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা